বিজয়ী'র উদ্যোগে নারীদের ফ্রি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
০৮ জুলাই, ২০২৬ ০৬:০৩ পূর্বাহ্ন

  

বিজয়ী'র উদ্যোগে নারীদের ফ্রি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

নিউজ এডিটর
০৩-০৬-২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন
বিজয়ী'র উদ্যোগে নারীদের ফ্রি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন বিজয়ী'র উদ্যোগে এবং চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের এর সার্বিক তত্বাবধানে ৩০ জন নারীকে ব্লক প্রিটিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সোমবার (৩ জুন) বিকাল ৩ ঘটিকায় সমাজকল্যানমন্ত্রী ডাঃ দীপু মনির বাসভবনের হল রুমে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন বিজয়ী'র উদ্যোগে এবং চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক তত্তাবধানে এই প্রশিক্ষণ প্রদান করেন।

বেসিক কোর্সটি প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ী যুব নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান  ।

বিজয়ী'র উদ্যোগে 'বিজয়ী তৈরিতে বিজয়ী'- এই স্লোগানে  প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ী এর স্বপ্নদ্রষ্টা আশিক খানের পরিচালনায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন অফিসার দলিল উদ্দিন।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি, বিজয়ী এর অভিভাবক চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,  নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি।

নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনির হোসেন বিজয়ী সংগঠন কে ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদপুর তথা দেশের ইতিহাসের সফল এক সংগঠন বিজয়ী। বিজয়ী এর ফাউন্ডার তানিয়া খান নিজ উদ্যোগে নিজ খরচে নারীদের সাবলম্বী করতে গত চার বছর সুনামের সাথে কাজ করে অনেক সফল নারী উদ্যোক্তা তৈরি করেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের স্বাবলম্বী করতে চাঁদপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সকল সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সবাই প্রশিক্ষনটি সুন্দরভাবে সম্পন্ন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩০ জন প্রশিক্ষনার্থীসহ বিজয়ীর সদস্যগন সহ সংগঠনের নেতৃবৃন্দ।


নিউজ এডিটর ০৩-০৬-২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 226 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া