হরিনা ও আলুর বাজার নৌ পুলিশের অভিযানে আট জেলে আটক
১২ জুলাই, ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

  

হরিনা ও আলুর বাজার নৌ পুলিশের অভিযানে আট জেলে আটক

মো. আজিজুর রহমান
০৩-০৬-২০২৪ ০৯:২১ অপরাহ্ন
হরিনা ও আলুর বাজার নৌ পুলিশের অভিযানে আট জেলে আটক

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সদর উপজেলার হরিনা ও আলুর বাজার নৌ পুলিশ মেঘনা নদীতে নিয়মিত টহল ডিউটি করেন।

তারই অংশ সোমবার (৩ জুন) বিকালে মেঘনা নদীতে টহল অবস্থায় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের অপরাধে ৮ জেলেকে আটক করেন।

হরিনা নৌ পুলিশের এসআই মোঃ মফিজ জানান মেঘনা নদীর লক্ষীপু গুচ্ছগ্রাম এরিয়া থেকে এএসআই ফখরুল ইসলা সঙ্গীয় ফোর্স নিয়ে ৭৫০ মিটার কারেন্টজাল ও একটি কাঠের নৌকা সহ ৪ জন জেলেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলাী সখিপুর উপজেলার মোঃ নূরুল ইসলাম (৫০), মোঃ আলমগীর হোসেন(৪০), জালাল দেওয়ান(৪৫), আলী আজগর মোল্লা (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে আলুর বাজার নৌ পুলিশ মেঘনা নদীর ঈদগাহ ফেরীঘাটের পাশে ১০ হাজার বর্গমিটার কারেন্ট জাল, একটি কাঠের নৌকা ও ৪ জন জেলেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফাঁড়ি ইনচার্জ মোঃ বেলাল হোসেন।

তিনি জানান, আটককৃত জেলেরা হলেন সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মোঃ আলাউদ্দিন পাঠান(২৭), রিপন পাঠান (২৫), মিন্টু পাঠান(৪০), মিজান রাড়ি (২৭)। তাদেরকে মৎস্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


মো. আজিজুর রহমান ০৩-০৬-২০২৪ ০৯:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 184 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া