মেজর রফিকের ঐচ্ছিক তহবিল থেকে দুই লাখ টাকা পেলো অসহায়রা
২০ জুন, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মেজর রফিকের ঐচ্ছিক তহবিল থেকে দুই লাখ টাকা পেলো অসহায়রা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৩-০৬-২০২৪ ০৫:৩৪ অপরাহ্ন
মেজর রফিকের ঐচ্ছিক তহবিল থেকে দুই লাখ টাকা পেলো অসহায়রা
হাজীগঞ্জ ও শাহারাস্তি উপজেলার ৩৮ অসহায় ব্যক্তি পেলেন প্রায় সোয়া দুই লাখ টাকা।

চাঁদপুর- ৫ হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের ঐচ্ছিক তহবিল থেকে অসহায় পরিবারদের মাঝে এ সব অর্থ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার নৈরাইন গ্রামের মেহেদী হাসান, লোধপাড়া গ্রামের ডলি আক্তার, শ্রীপুর গ্রামের সিমা আক্তার, রায়চোঁ গ্রামের সায়রা বেগম, গোগরা গ্রামের ইসরাত জাহান, মোহাম্মদপুর গ্রামের মো. হোসেন, মাড়কি গ্রামের তাসলিমা আক্তার, রান্ধুনীমূড়া গ্রামের শিল্পী আকতার, হাটিলা গ্রামের হালিমা বেগম, দেওদ্রোন গ্রামের লাকী আক্তার, আহাম্মদপুর গ্রামের বিলকিস আক্তার, সোনাইমুড়ী গ্রামের সেপাল চন্দ্র সুপ্তধর, পাতানিশ গ্রামের হাজেরা আক্তার, পশ্চিম হাট গ্রামের পেয়ারা বেগম ও বিলওয়াই গ্রামের শাহ আলম।

এদিকে শাহারাস্তি উপজেলার কাজিরকাপ গ্রামের জান্নাতুল ফেরদৌস, নিজ মেহার গ্রামের সাব্বির হোসেন, আয়নাতলী গ্রামের জাকিয়া খাতুন, ইনকিলা গ্রামের মরিয়ম, টামটা গ্রামের সেলিম মিয়াজি, পেরুয়া গ্রামের উম্মে হাবিবা শিউলি, মালারা গ্রামের নার্গিস আকতার, যাদুবপুর গ্রামের আবদুল হান্নান, দৈয়ারা গ্রামের তাসলিমা বেগম, ধামরা গ্রামের মনু মিয়া, সাহাপুর গ্রামের মনি বেগম, উনকিলা গ্রামের সাইফুল ইসলাম, খিলা গ্রামের জাকিয়া বেগম, শাহারাস্তির আব্দুল মান্নান, শোরসাক গ্রামের আমিন মিয়া, রাগই গ্রামের খাদিজা, রায়শ্রী গ্রামের আয়েশা আক্তার, ধামরা গ্রামের হারুন মিয়া, রশিদপুর গ্রামের নাজমুল হোসেন, বেলনাইয়া গ্রামের খোদেজা বেগম, নাওড়া গ্রামের মাহমুদা বেগম ও নবাবপুর গ্রামের স্বপ্না বেগম।

তাদের প্রত্যেককে ৫ হাজার ৭’শ টাকা করে মোট দুই লাখ ১১ হাজার টাকা প্রদান করা হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৩-০৬-২০২৪ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 129 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া