শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৬-২০২৪ ০৩:০২ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
রাতে এসব তথ্য নিশ্চিত করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
তিনি বলেন, আজ চাঁদপুর জেলা প্রশাসন, বিএসটিআই কুমিল্লা জেলা অফিস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় ।
এ সময় বিএসটিআই হতে গুণগত মান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন এবং বিক্রয় করায় মেসার্স চাঁদনী ট্রেডিং কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বিএসটিআই হতে গুণগত মান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে টমেটো সস পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স আরিয়ান ফুড প্রোডাক্টকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট্রলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সহযোগিতা করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া