শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৬-২০২৪ ০৩:১০ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ জুন) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ সোনাইমুড়ীতে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনার দলের লোকেরা আপনাকে মানেনা। আপনার দলের লোক যখন আপনাকে বিশ্বাস করবে। তখন মানুষ নিজের ভোট নিজে দিতে কেন্দ্রে যাবে। সাধারণ মানুষ আপনাকে অনাস্থা দিয়েছে।
তিনি বলেন, এমপি আনার খুন হয়েছে। কোন খুনকে আমরা পছন্দ করি না। জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং পশ্চিম বঙ্গের সরকারকে উদ্যোগ নিতে হবে। এরপর বেনজীর ও আজিজের ঘটনা। পর পর তিনটি ঘটনায় অনেকেই বলেছিলো এবার ফেঁসেছে সরকার। তা হয়নি, সরকার ফেঁসে যাবেন বলে বেনজীর ও আজিজকে ছাড় দিচ্ছেন। তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না।
সভায় আরও বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. মমিনুল হকসহ অন্যান্য নেতারা।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া