শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৬-২০২৪ ০৩:১৮ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ জুন) দুপুরে ওই ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করে মানববন্ধনে বক্তব্য দেন, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হজরত আলী বেপারী, ইউপি সদস্য আবু বক্কর পাটোয়ারী, মো. শফিউল কুড়ালি, হাফেজ দেওয়ান, হুকুম আলি সরদার, আব্দুস শুকুর ঢালী ও হারুন ঢালী।
বক্তারা বলেন, একটি কুচক্রি মহল সরকারি আইন না মেনে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। বিভিন্নভাবে তাদেরকে বাঁধা প্রদান করলে উল্টো তাদের হামলার শিকার হতে হয়। এভাবে নির্বিচারে বালু উত্তোলন করলে রাজরাজেশ্বর ইউনিয়নসহ আশেপাশের চরাঞ্চলের কোন গ্রাম থাকবে না। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বারবার রাজরাজেশ্বরী ইউনিয় সহ আশপাশের গ্রাম গুলো নদীর ভাঙনের কবলে পড়ে।
তারা আরও বলেন, গত কিছুদিন যাবৎ লক্ষ্য করা গেছে সরকারি কোন নিয়ম কানুন না মেনে একটি চক্র পলাশিয়া, ল¹ি মারারচর, জাহাজপাড়াসহ কয়েকটি মৌজা ও রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকা থেকে অবৈধভাবে ভালো উত্তোলন করে যাচ্ছে। এতে করে চলতি বর্ষ মৌসুমে মেঘনার ভাঙন হুমকিতে ইউনিয়নটি।
এর আগে সোমবার (৩ জুন) সকালে নিজেদের ভূমি রক্ষায়সহ চক্রটি যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সেই প্রদক্ষেপ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গ্রামবাসীর পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, অবৈধভাবে বালু উত্তোলনকারী হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম খানের মেয়ে সেলিনা বেগম। তিনি মেসার্স নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া