আলুর প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধন
০৭ মে, ২০২৬ ০৪:২৮ পূর্বাহ্ন

  

আলুর প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৬-২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন
আলুর প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধন
কৃষি বিপনন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপনন এর আয়েজনে আলুর প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধন হয়।

৭ ও ৮ই জুন ২ দিনে মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বাসভবনের হল রুমে ৫০ জন প্রশিক্ষনার্থী নিয়ে আলুর প্রক্রিয়াজাতকরন উদ্যোক্তা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়।

চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা র সার্বিক সহোগিতায় বিজয়ী এর ফাউন্ডার প্রশিক্ষক তানিয়া ইশতিয়াক খান এর পরিচালনায় আলুর প্রশিক্ষণটি প্রথম দিনের সম্পন্ন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা: জে আর ওয়াদুদ টিপু। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, কামরুজ্জামান রুপম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আশিক খানসহ কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৬-২০২৪ ১০:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া