শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৭-০৬-২০২৪ ০৯:০০ অপরাহ্ন |
সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ও দলমত,ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অনুষ্ঠিত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মো. খাজে আহমেদ মজুমদার নির্বাচিত হওয়ায় দোয়া মিলাদ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ আসনের দুই বারের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের মনোনীত প্রতিনিধি মো. বাহাউদ্দিন খাঁন বাহারের উদ্যোগে শুক্রবার জুমার নামাজেরপর ফরিদগঞ্জ উপজেলাধীন বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও মিন্নতিয়া জামে মসজিদে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ ধর্মপ্রাণ মুসুল্লিরা।
দোয়া মাহফিল শেষে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মদনেরগাঁও মিন্নতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া