হাইমচরে সপ্রাবির শিক্ষক সমিতির সম্পাদক নির্বাচিত মোঃ নাছির উদ্দিন
২০ মে, ২০২৬ ০৫:১৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে সপ্রাবির শিক্ষক সমিতির সম্পাদক নির্বাচিত মোঃ নাছির উদ্দিন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৮-০৬-২০২৪ ০৮:৪৫ অপরাহ্ন
হাইমচরে সপ্রাবির শিক্ষক সমিতির সম্পাদক নির্বাচিত মোঃ নাছির উদ্দিন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হাইমচর উপজেলা শাখায় ৯বছর পরে অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ নাছির উদ্দিন। শনিবার ৮ জুন সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত ৭নং মডেল পূর্বচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবাদ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাইমচর উপজেলা শাখার নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ বিল্লাল হোসেন। নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুল কাসেম, ফরিদগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবির। হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ২০২৪ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু জাফর শেখ সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটিতে ৫১টি পদের মধ্যে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটিতে নির্বাচীত হয়েছেন। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে ২৪৫ ভোট পেয়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন নাছির উদ্দিন। তার নিকটতম প্রার্থী সালাহউদ্দিন ১৯৬ ভোট পেয়েছেন।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৮-০৬-২০২৪ ০৮:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 403 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া