হাইমচরবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুমন সর্দারের ঈদ শুভেচ্ছা
২৫ মে, ২০২৬ ০৫:৪৩ পূর্বাহ্ন

  

হাইমচরবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুমন সর্দারের ঈদ শুভেচ্ছা

মো. আজিজুর রহমান
১৫-০৬-২০২৪ ০১:১১ অপরাহ্ন
হাইমচরবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুমন সর্দারের ঈদ শুভেচ্ছা
হাইমচর উপজেলাবাসীকে আসন্ন ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, সভাপতি, যুবলীগের সাবেক যুগ্ন আহব্বয়ক এবং বর্তমান উপজেলা আওয়ামিলীগ নেতা আগামী দিনের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এস.এম. আল মামুন (সুমন) সর্দার। শনিবার দিনব্যাপী উপজেলার আলগী বাজারের ব্যাক্তীগত কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এস এম আল মামুন সুমন রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সহিত নেতৃত্ব দিয়ে আসছেন। তার এ যোগ্য নেতৃত্বের ফলে দিন দিন জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছেন। এসময় তিনি বলেন,আপনেরা আমার চেহারা দেখে নয়' আমার আদর্শ, সততা, চলাফেরা এবং কর্মকান্ড গুলো আশা করি ইনশাআল্লাহ আপনেরা আমাকে সু নজরেই দেখে আপনাদের কাছে রেখেছেন। তাই আগামীদিনে আপনাদের পাশে থেকে এবং ভালোবাসা ও সহযোগিতায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। এখন থেকেই আপনাদের কে সাথে নিয়ে আমি কাজ করে যাবো। আপনেরা আমার জন্য এক দিন কষ্ট করবেন আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করে যাবো। আমি সবসময় আমার উপজেলা বাসীর খেদমত করে যেতে পারি।

মো. আজিজুর রহমান ১৫-০৬-২০২৪ ০১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 166 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া