চান্দ্রায় মদিনাতুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে কোরবানীর গোসত বিতরন
১২ জুন, ২০২৬ ০৪:৩০ পূর্বাহ্ন

  

চান্দ্রায় মদিনাতুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে কোরবানীর গোসত বিতরন

মো. আজিজুর রহমান
১৯-০৬-২০২৪ ১২:৫২ অপরাহ্ন
চান্দ্রায় মদিনাতুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে কোরবানীর গোসত বিতরন
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নে মদিনাতুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ গরীবদের মাঝে কোরবানীর গোসত বিতরন ও সংগঠনের সদস্যদের ঈদ পুনর্মিোলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন সকাল ১০ টায় এ উপলক্ষে মদিনা মার্কেট মসজিদে ক্বোবায় দোয়া অনুষ্ঠানের আয়োযন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান। মসজিদে ক্বোবার খতিব মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মদনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান সাহেব। মদিনাতুল ইহসান ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে কোবার সেক্রেটারি খলিলুর রহমান বিশিষ্ট সমাজসেব মোঃ তাজুল ইসলাম জিতু বেপারী, মোঃ ইউসুফ বেপারী, ইউপি সদস্য মোঃ খোকন ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি সাবেক উপাধ্যক্ষ এটিএম আলতাফ হোসেন, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শরীফ মোহাম্মদ ইউনুস, মুফতি কাওসার হোসাইন, নেছারাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচাল মাওলানা শামসুল আলম সালেহী, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম মিয়াজী, এনায়েত বেপারী, নুর আলম জমাদ্দার, মদিনাতুল ইস্তান ফাউন্ডেশন এর পরিচালক নজরুল ইসলাম টিটু নুর আলম সোহেল পাটোয়ারী সাইফুল ইসলাম জমাদার, সভাপতি হযরত আলী সবুজ, সহসভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গরীব অসহায়দের হাতে কুরবানির গোশত আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যরা তুলে্ৃদেন।

মো. আজিজুর রহমান ১৯-০৬-২০২৪ ১২:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া