চাঁদপুরে স্বর্ণালংকার আত্মসাতের প্রতারনার মামলায় কারাগারে মিলন
১২ জুলাই, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

চাঁদপুরে স্বর্ণালংকার আত্মসাতের প্রতারনার মামলায় কারাগারে মিলন

মো. আজিজুর রহমান
২০-০৬-২০২৪ ১২:২৩ অপরাহ্ন
চাঁদপুরে স্বর্ণালংকার আত্মসাতের প্রতারনার মামলায় কারাগারে মিলন
চাঁদপুরে প্রবাসীর পাঠানো স্বর্নালংকার আত্মসাত করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে প্রতারক মোঃ মিলন খান(৩০) কে। সে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের মিজান খা'র ছেলে। বৃহস্পতিবার চাঁদপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির হলে তাকে জামিন না মনজুর করে আদালতে প্রেরণ করা হয়। মামলার বিবরনে জানাযায়, মোঃ খোকন গাজী দীর্ঘ বিশ বছর যাবত আরব আমিরাত প্রবাসী। তারই আপন মামাতো ভাই মিলন বিগত ৬ জানুয়ারি দেশে আসার সময় তার কাছে ১০০ গ্রাম ১৯ পয়েন্ট স্বর্ন (যার তৎকালীন বাজার মূল্য ৯ লক্ষ ৯০ হাজার টাকা) বাড়িতে পরিবারের নিকট পৌছে দিতে দেওয়া হয়। দেশে আসার পর সেই স্বর্নালংকার বুঝিয়ে না দিয়ে নানান টালবাহানা করতে থাকে। এতে ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে কোন সুরাহা না হলে তার বিরুদ্ধে চাঁদপুর আমলি আদালতে মামলা করা হয়। মামলার বাদী খোকন গাজীর ছোট ভাই খোরশেদ গাজী। মামলা নং ২০৪/২৪, তারিখ- ৪/৩/২০২৪ইং। মামলায় মোঃ মিলন ছাড়াও তার পিতা মোঃ মিজান খানকে আসামি করা হয়। মাললার বিষয় আদালত ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন। ডিবি পুলিশ তদন্ত করে গত ৩০ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার বিষয়ে অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতারক মিলনকে আদালত কারাগারে পাঠানোয় সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী পরিবার জানান আমরা আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করি।

মো. আজিজুর রহমান ২০-০৬-২০২৪ ১২:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া