চাঁদপুরে ১৫ বাল্কহেড জব্দ, ২৩ শ্রমিক গ্রেপ্তার
২৫ নভেম্বর, ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন

  

চাঁদপুরে ১৫ বাল্কহেড জব্দ, ২৩ শ্রমিক গ্রেপ্তার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৩-০৬-২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন
চাঁদপুরে ১৫ বাল্কহেড জব্দ, ২৩ শ্রমিক গ্রেপ্তার
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেড চালানোর দায়ে ১৫টি বাল্বহেডসহ ২৩ শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ।

রবিবার (২৩-জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মুনিরুজ্জামান মনির। শনিবার বিকাল থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. শাহীন(৩২), মো. দিদার(২২), মো. শরিফ(৩২), মো. সোহেল(৩০), মো. মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল(৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), মো. আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন(২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫) ও মো. সুমন (২৮)।

তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনার বাসিন্দা।

নৌ ওসি মুনিরুজ্জামান মনির জানান, ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বাল্কহেড নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে মোতাবেক মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে বাল্বহেড গুলোর কাগজপত্র গরমিল ও চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৬-২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া