শাহরাস্তিতে অটোরিকশা উল্টে ব্যাবসায়ীর মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে অটোরিকশা উল্টে ব্যাবসায়ীর মৃত্যু

আলআমিন ভূঁইয়া
২৪-০৬-২০২৪ ০৬:৪৭ অপরাহ্ন
শাহরাস্তিতে অটোরিকশা উল্টে ব্যাবসায়ীর মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উপজেলার শোরসাক বাজারে কাপড়ের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত সিএনজি জব্দ করা হয়েছে। অটোরিকশা চালক পলাতক রয়েছেন।


আলআমিন ভূঁইয়া ২৪-০৬-২০২৪ ০৬:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 220 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া