হাইমচর মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী মিলাদ ও দোয়া
০৩ জুন, ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন

  

হাইমচর মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী মিলাদ ও দোয়া

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৫-০৬-২০২৪ ০৮:২৯ অপরাহ্ন
হাইমচর মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী মিলাদ ও দোয়া

হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে ১০টায় মহাবিদ্যালয়ের মিলনায়তনে বিদায় ও দোয়া অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মরিয়ম শাহরিয়া এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরীক্ষা উপকমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, ওসি তদন্ত অলিউল্লাহ, কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল, বর্তমান ইংরেজি বিভাগের অধ্যাপক মুকবুল হোসেন, আইসিটি বিভাগ অধ্যাপক শহিদুল্লাহ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবদুল আল মামুন, মোঃ রবিউল ইসলাম, হেলাল উদ্দিন।

এসময় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের ফুল দিয়ে বরন করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকও অভিভাবক সহ শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে দেশের সকলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৫-০৬-২০২৪ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 134 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া