শিরোনামঃ
মো. আজিজুর রহমান ২৭-০৬-২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জব্বার ঢালির দোকানে একটি মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান বশীভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) ভোর রাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, জব্বার ঢালির দোকান এলাকায় দেলোয়ার হোসেন দিদারের একচালা টিনসেড মার্কেটটিতে ছয়টি দোকানে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। ছয়টি দোকানের মধ্যে রিয়াদ ও ফারুক হোসেনের দুইটি ফার্মেসি, সুনু বেপারী, ইকবাল গাজী, ও মাইনুদ্দিন পাটওয়ারীর তিনটি চা-কনফেকশনারী ও হৃদয়ের একটি সেলুন ছিল। বুধবার রাত পর্যন্ত দোকানদাররা তাদের ব্যাবসা শেষে রাতে যে যার মত বাসায় চলে যান।
আগুনের ঘটনার বিষয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী মোঃ মমিন জানিয়েছেন, স্থানীয় এক সমিল কারিগর আমাকে খবর দেন কারা জেন আমার দোকানে চুরির চেষ্টা করছে। আমি দ্রুত দোকানে চলে আসি, আসার কিছুক্ষণ পর পাশের মার্কেট থেকে শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হলে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের বাড়ির লোকজনকে ডেকে নিয়ে আসি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই পুরো মার্কেটটি পুড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিষ্ক্রিয় করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন আমরা এই দোকানের মাধ্যমে আমাদের সংসার ও পরিবার পরিজন নিয়ে কোনরকম দিন কাটাতাম। এখন আমরা নিঃস্ব হয়ে পথে বসেছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া