শিরোনামঃ
নিউজ এডিটর ৩০-০৬-২০২৪ ০৫:২৩ অপরাহ্ন |
চলতি বছর এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুই রীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আলম পাটোয়ারী।
রবিবার (৩০ জুন) পরীক্ষা চলাকালীন সময় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নারায়ণপুর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় উপজেলার তিনটি কেন্দ্রে চলতি বছর ৯ শত ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল পাঁচ জন। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি (বিএম) পরীক্ষায় মতলব সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে ৮২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১ জন এবং আলিম পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ শত আট জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪ জন।
এদিকে পরীক্ষার প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতান, সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৫৪টি কেন্দ্রের এইচএসসি ও আলীম পরীক্ষায় অংশগ্রহন করেছে ১৯ হাজার ৭শ’ ৩১জন শিক্ষার্থী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া