শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০২-০৭-২০২৪ ০৫:১১ অপরাহ্ন |
চাঁদপুরে রাসেল'স ভাইপারের উপদ্রব প্রতিরোধে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) চাঁদপুর জেলা সার্কিট হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধিগণ এবং সংশ্লিষ্টরা।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ নোমান হোসাইন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া