চাঁদপুরে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১৯ জুন, ২০২৬ ০৭:২৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ এডিটর
০৩-০৭-২০২৪ ০৩:৫৭ অপরাহ্ন
চাঁদপুরে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়সহ অতিথিরা।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে এনটিভি দেশের সফল গণমাধ্যম। এনটিভি শুরু থেকে নিরপেক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। শত প্রতিকূলতার মাঝেও দর্শকের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এনটিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।


নিউজ এডিটর ০৩-০৭-২০২৪ ০৩:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 197 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া