মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড ও স্পিডবোট জব্দসহ আটক ৪৩
১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড ও স্পিডবোট জব্দসহ আটক ৪৩

নিউজ এডিটর
০৬-০৭-২০২৪ ০৬:২৬ অপরাহ্ন
মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড ও স্পিডবোট জব্দসহ আটক ৪৩

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়। 

শনিবার (৬ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাসিরাকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে মোহনপুর নৌ-পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুইটি স্পিডবোট জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌযান থেকে অবৈধ বালু বিক্রয়লব্দ ১৫ লাখ ৪১ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।

মোহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামরুজ্জামান জানান, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ অবৈধভাবে বালু উত্তোলন করার খবর আসে। এ সময় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রীয়াধীন আছে। 

এ অভিযানে অংশ নিয়েছে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও সদস্যরা। 


নিউজ এডিটর ০৬-০৭-২০২৪ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 289 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া