আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইলেকট্রিক হুইল চেয়ার পেয়ে আনন্দিত পঙ্গু হেলাল
১২ জুন, ২০২৬ ০৪:৩০ পূর্বাহ্ন

  

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইলেকট্রিক হুইল চেয়ার পেয়ে আনন্দিত পঙ্গু হেলাল

নিউজ এডিটর
০৬-০৭-২০২৪ ০৮:০৭ অপরাহ্ন
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইলেকট্রিক হুইল চেয়ার পেয়ে আনন্দিত পঙ্গু হেলাল

ফরিদগঞ্জ উপজেলার অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে ইলেকট্রিক হুইল চেয়ার পেলেন দরিদ্র পরিবারের সন্তান, পঙ্গু হেলাল।

শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া দারুল উলূম গাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজের সহযোগিতায় ইলেকট্রিক হুইল চেয়ার বিতরণ করা হয়।

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্বাবধানে  বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাব্বি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক মাসুদ মিজি মামুন। 

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন সবসময় মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এবার আমাদের ইউনিয়নের ষোলদানা গ্রামের লদের বাড়ির দরিদ্র পরিবারের ছেলে পঙ্গু হেলালের চলাচলের জন্য এই ইলেকট্রিক হুইল চেয়ারটি প্রদান করেছি। আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজ । 

ইলেট্রিক হুইল চেয়ার পেয়ে অসহায় হেলাল বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই মানুষের কাজ করে সংসার পরিচালনা করতাম। কিন্তু গত ৫ বছর আগে গাছ করতে গিয়ে গাছ থেকে পড়ে আমার পা ভেঙে যায়। চিকিৎসা করেও আমি পুরোপুরি সুস্থ্য হতে পারি নি। এতে করে আমি কর্মহীন এবং ঘরবন্দি হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করতেছি। এমন অবস্থায় আমি আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ভাইদের কাছে আমার চলাচলের জন্য একটি ইলেট্রিক হুইল চেয়ার চেয়েছিলাম। আজ আমি হুইল চেয়ারটি পেয়ে অনেক খুশি। আমি এখন সুন্দর করে চলাচল করতে পারব।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিলন পাটোয়ারী, দারুল উলূম গাজী বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুদ্দিন, সমাজসেবক খলিলুর বেপারি, ব্যবসায়ী আমিন পাটোয়ারী, আরিফ মিজি, সংগঠনের সদস্য মারুফ বিল্লাহ, হাচান আটিয়া, নাঈমুল ইসলাম, নাঈম চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ।


নিউজ এডিটর ০৬-০৭-২০২৪ ০৮:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 329 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া