শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৭-০৭-২০২৪ ০৯:৫৮ অপরাহ্ন |
রবিবার (৭ জুলাই) বিকালে এই নিহতের ঘটনাটি ঘটেছে ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের বাসিন্দা হানিফ গাজীর ২ বছরের ছোট মেয়ে হুমাইরা আক্তার সেলাই মেশিনে ব্যবহৃত তৈল পান করে করুন মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের ঘটনা নিশ্চিত করেন নিহত হুমাইরার বাবা হানিফ গাজী।
হুমাইরার মা জানান, দুপুরে তার মেয়েকে ভাত খাবিয়ে ঘুমিয়ে রাখেন কখন কোন সময় তার মেয়ে ঘুম থেকে উঠে ঘরে থাকা সেলাই মেশিনে ব্যবহৃত তৈল পান করে বলতে পারিনাই। ঘরে এসে দেখি ও মেশিনের তৈল খেয়েছে পরে ওকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাই।
পরিবারি সূত্রে জানা যায়, হুমাইরার অবস্থা আশঙ্কা জনক দেখলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার যোবায়ের হোসেন তাকে সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানেই শিশুটির মৃত্যু হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া