চাঁদপুর লঞ্চঘাট থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার
১২ জুলাই, ২০২৬ ০১:৩১ অপরাহ্ন

  

চাঁদপুর লঞ্চঘাট থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার

নিউজ এডিটর
০৮-০৭-২০২৪ ০৪:৪৬ অপরাহ্ন
চাঁদপুর লঞ্চঘাট থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার

চাঁদপুর লঞ্চঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মামুন হোসেন (২৬) নামে কারবারিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

রবিবার (৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে সে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।

মামুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত মফিজুর রহমান মিয়ার ছেলে।

সোমবার (৮ জুলাই) তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুনে মামুনকে গ্রেপ্তার করেন। এ সময় তার সাথে থাকা ব্যাগের মধ্যে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।


নিউজ এডিটর ০৮-০৭-২০২৪ ০৪:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া