হাজীগঞ্জে চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
৩০ আগস্ট, ২০২৬ ০৮:২২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ এডিটর
০৯-০৭-২০২৪ ০৭:০৭ অপরাহ্ন
হাজীগঞ্জে চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি বিভিন্ন প্রকল্পের ৮২ বস্তা চাল ডিও এর মাধ্যমে উত্তোলন করে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখায় চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদক চাঁদপুরে মামলা হয়েছে।

সোমবার (৮ জুলাই) মামলাটি রেকর্ড করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে দুদক চাঁদপুর কার্যালয় থেকে এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়।

দুদক জেলা কার্যালয় থেকে দেয়া তথ্যে জানাগেছে, জেলার হাজিগঞ্জ উপজেলার, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন এর বিভিন্ন সরকারি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) বিভিন্ন সময়ে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম হতে ডিও এর মাধ্যমে উত্তোলনকরে যথাযথভাবে কার্যসম্পাদন না করে কিংবা সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা সরকারি খাদ্যশস্য (চালের বস্তা) ২৪৬০ কেজি চাল (যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩শ’ টাকা) আত্মসাৎ করেন।

এমন অভিযোগে, ওই উনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৫) এর বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে ৮ জুলাই দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুরে দন্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় একটি মামলা দায়ের করে।

এর আগে গত ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান।

অভিযানে ওই বাড়ির আব্দুল মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।


নিউজ এডিটর ০৯-০৭-২০২৪ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 221 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া