চাঁদপুর সদরে চান্দ্রায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৯:১৬ পূর্বাহ্ন

  

চাঁদপুর সদরে চান্দ্রায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

মো. আজিজুর রহমান
১০-০৭-২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
চাঁদপুর সদরে চান্দ্রায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের ঘটনাস্থলে মৃত্যু অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১০) জুলাই বেলা ১২ টায় চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ সাইফুল ইসলাম(২০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং মেহেদী হাসান (২০) নামে অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। তাদের বাড়ি পাশ্ববর্তী হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামে। ঘটনাস্থলে গিয়ে জানাযায়, চাঁদপুর শহর থেকে বাড়ি পেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেরই মাথায় গুরুগত আঘাত লাগে। দ্রুত লোকজন৷ ছুটে এসে তাদের চাঁদপুর সদর হাসলপাতালে পাঠনো হয়। চাঁদপুর সদর হাসপাতালের আর এম ও বিপ্লব দাস জানিয়েছেন একজন ঘটনাস্থলে মৃত্যু হয় অপর জন গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পরিবার সুত্রে জানা যায় মেহেদী হাসান কে ঢাকায় নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন। এঘটনায় চাঁদপুর মডেল থানার এস আই সেলিম উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেলটির কোনরকম সংঘর্ষের চিহ্ন পাওয়া জায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যায়।

মো. আজিজুর রহমান ১০-০৭-২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া