বিএমএসএস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র উদ্যোগে পালিত হয়েছে ওয়াক দ্যা টক
০৩ জুন, ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন

  

বিএমএসএস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র উদ্যোগে পালিত হয়েছে ওয়াক দ্যা টক

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১১-০৭-২০২৪ ০৩:৩১ অপরাহ্ন
বিএমএসএস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র উদ্যোগে পালিত হয়েছে ওয়াক দ্যা টক
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র উদ্যোগে পালিত হয়েছে "ওয়াক দ্য টক" কর্মসূচি।

বৃহস্পতিবার (১১ জুলাই) চাঁদপুর মেডিকেল কলেজের ৩নং লেকচার গ্যালারীতে পালন করা হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের এর সার্বিক সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস ও ওয়াক দ্যা টক পালন করেন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন চাঁদপুর মেডিকেল কলেজ লোকাল কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদ।তিনি তার বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সহপাঠ্যক্রম সংগঠনের সাথে যুক্ত থাকা জরুরী। সংগঠনগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞানের দক্ষতা বৃদ্ধি এবং মানুষের সাথে কথা বলার এবং মানুষের সহযোগিতা করার এক মানসিক দক্ষতা অর্জন করতে পারে যা কর্মজীবনে সুফল বয়ে আনে।শিক্ষার্থীদের এসব বিষয়ে দক্ষ করে তুলতে কাজ করছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন। বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্বের প্রায় ৮০১ কোটি ৯৮ লক্ষ ৭৬ হাজার ১৮৯ জন জনসংখ্যা রয়েছে। আমাদের উচিত এদের সবাইকে দক্ষ করে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্য বলেন, দেশের জনসংখ্যা কে জনশক্তিতে রূপান্তর করতে হবে এবং তাদেরকে একটি কর্মখম জনগোষ্ঠী হিসাবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি সহ পাঠ্যক্রমে অংশগ্রহণ করে মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গঠন হতে হবে। বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন গুলোর থেকে ভিন্ন রকম কর্মসূচি দিয়ে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের তাদের কার্যক্রমে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাঁদপুর প্রতিনিধি ডাঃ মালিহা পারভীন,চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডাঃ বিপ্লব , সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডাঃ নুরুল আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএস জাতীয় কমিটির অফিসার সাইফুল ইসলাম কায়েম।বিএমএসএস নিয়ে প্রেজেন্টেশন করেন বিএমএসএস জাতীয় কমিটির সহকারী অফিসার তাহসিন রহমান।

লোকাল কমিটির পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন অফিসার রবিউল হাসান এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সভাপতি প্রিতম মজুমদার, লোকাল কমিটির সমন্বয়ক মারিয়া খানম,লোকাল কমিটির সচিব সাদিয়া আফরিন মিম ও রুবাইয়া তাসনিম উর্বী এবং লোকাল কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয় । অনুষ্ঠান শেষে র‌্যালীর মাধ্যমে ওয়াক দ্যা টক কর্মসূচি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চাঁদপুর বুলেটিন, দৈনিক আদি বাংলা এবং সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকা।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১১-০৭-২০২৪ ০৩:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 341 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া