শিরোনামঃ
নিউজ এডিটর ১২-০৭-২০২৪ ০৮:৪০ অপরাহ্ন |
'মাদককে না বলুন' স্লোগানে চাঁদপুরের বাগাদীতে জুনিয়র সিনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে 'বাগাদী কিশোর ব্রাদার্স ক্লাব' আয়োজিত চাঁদপুর সদর উপজেলার বাগাদী বালুর মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি এই ফুটবল খেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এতে খেলায় সিনিয়র ও জুনিয়র দুটি দল অংশ গ্রহণ করে।
সিনিয়র দলের খেলোয়াড়রা হচ্ছেন, জাকির হোসেন হিরু, বরকত উল্লাহ খান, শাহাদাত হোসেন বাবু, মাকসুদ আলম শাহীন,আমির হোসেন গাজী, দেলোয়ার হোসেন খান, আবু বকর মানিক, মাসুদ ভুইয়া, মাসুদ গাজী, ফারুক গাজী, সুমন মুন্সি, মহাসিন গাজী, জসিম গাজী, মহন গাজী।
জুনিয়র দলের খেলোয়াড়রা হচ্ছেন, লিটন গাজী, দীপু মিয়াজী, রাজিব গাজী,হাবিব গাজী, সুমন খান,হাবিব শেখ, রিপন তালুকদার, শিপন তালুকদার, রুবেল গাজী,হাসান গাজী, আরিফ উল্লাহ গাজী,লিটন গাজী, নুরে আলম গাজী প্রমুখ।
খেলা পরিচালনা করেন জহির হোসেন বাবু, মিলন গাজী ও হাসিম গাজী।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া