হাইমচরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ ও সম্মানী প্রদান অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন

  

হাইমচরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ ও সম্মানী প্রদান অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৩-০৭-২০২৪ ০৭:২১ অপরাহ্ন
হাইমচরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ ও সম্মানী প্রদান অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখা কর্তৃক ২০২৩ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ ও সম্মানী প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ ও সম্মানী প্রদান অনুষ্ঠানে কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ খুরশিদ আলম, হাইমচর থানা ওসি তদন্ত মোঃ অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোঃ জুলফিকার আলী, চাঁদপুর জেলা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ওমর ফারুক, আদর্শ শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ছোট লক্ষীপুর আলীমুন্নেছা মডেল স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দাম, চরভৈরবী এম.জে.এস.কে.এস বিদ্যানিকেতন প্রতিষ্ঠাতা পরিচালক প্রধান শিক্ষক লোকমান হোসেন বেপারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও প্রতিষ্ঠাতা, পরিচালক এবং প্রধানগণসহ গন্যমান্যবর্গ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৩-০৭-২০২৪ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া