আগুন-সন্ত্রাসীদের আর সুযোগ দেওয়া হবে না : নানক
২০ জুন, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

আগুন-সন্ত্রাসীদের আর সুযোগ দেওয়া হবে না : নানক

নিউজ এডিটর
২৩-০৭-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন
আগুন-সন্ত্রাসীদের আর সুযোগ দেওয়া হবে না : নানক

দেশের চলমান পরিস্থিতির জন্য বিএনপি-জামায়াত-শিবিরকে দায়ী করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেও এর ক্ষত মুছে যাওয়ার নয়। তাই তাদের আর সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বিএনপি-জামায়াত যদি আবারও আগুন-সন্ত্রাস করতে চায়, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা-১৩ আসনের গরিব-দিনমজুর ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে নানক এসব কথা বলেন। মোহাম্মদপুর মক্তিযোদ্ধা টাওয়ারের পাশে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চলমান কারফিউর কারণে দিনমজুর শ্রেণির মানুষের কাজকর্ম করতে অসুবিধা হওয়ায় তাদের কাছে খাদ্য পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা-১৩ আসনের এমপি নানক বলেন, সন্ত্রাসীদের হাত থেকে দেশের মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে সরকার কারফিউ জারি করে। চলমান কারফিউর কারণে জনগণের অসুবিধা হচ্ছে- এই বিষয়টি প্রধানমন্ত্রীও অবগত। তাই তিনি নির্দেশ দিয়েছেন কারফিউর কারণে দিনমজুর যাদের অসুবিধা হচ্ছে, তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানোর জন্য। 

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, যারা দেশের উন্নয়ন ধ্বংস করেছে, তাদের চেহারা জাতির কাছে উন্মোচিত হয়ে গেছে। তারা তাদের পুরোনো রূপে দেখা দিয়েছে। আগামীতে তাদের আর কোনো আগুন-সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না। 

এদিন ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন প্রধান সড়কের সামনে দিনমজুরদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 


নিউজ এডিটর ২৩-০৭-২০২৪ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 157 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া