শিরোনামঃ
নিউজ এডিটর ২৩-০৭-২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন |
দেশে পাঁচ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। তবে আজ মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত আকারে ইন্টারনেট চালু হয়েছে।
এর আগে বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর বিষয়টি জানিয়েছিলেন।
পলক বলেন, মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে ইন্টারনেট সেবা চালু হবে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে না।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে হামলা ও অগ্নিসংযোগের কারণে বিটিআরসির স্থাপনা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ হয়ে যায় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া