হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন
২৭ মে, ২০২৬ ০২:৪২ পূর্বাহ্ন

  

হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
৩১-০৭-২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন
হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন

“ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতি পার্থকে সামনে রেখে হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথমেই একটি বর্ণাঢ্য সড়ক রেলি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশীদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাকসুদ আলম, সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার হাফিজ মাস্টার, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ৩১-০৭-২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 224 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া