বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে হাইমচরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি
০৩ জুন, ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন

  

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে হাইমচরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১০-০৮-২০২৪ ০৯:২৪ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে হাইমচরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি
স্বৈরশাসক মুক্ত করে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে যারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন, সে সকল শহিদের স্মরণে ও ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে চাঁদপুরের হাইমচর উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলা সদর আলগী বাজার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে এ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক শিক্ষার্থী।

মোমবাতি প্রজ্জ্বলন করে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) শিক্ষার্থী মোঃ রেদওয়ানুর রহমান, চাঁদপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির পাটওয়ারী প্রমুখ।

বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও রুহের মাখফেরাত কামনা করেন। সংখ্যালঘুদের উপর হামলা, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জানমাল এবং সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের জন্য সকলের প্রতি আহবান জানান। কেউ যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১০-০৮-২০২৪ ০৯:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 266 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া