শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১১-০৮-২০২৪ ০৩:৫৮ অপরাহ্ন |
১১ আগষ্ট (রবিবার) চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এক দফার দাবিতে তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে আওয়ামীপন্থী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ করতে হবে,তা না হলো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্বে দায়িত্বরত অনেক সাংবাদিক আওয়ামী লীগের পক্ষ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। পর্যায়ক্রমে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে,"দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও এক সাথে, প্রেসক্লাবের দালালেরা হুঁশিয়ার সাবধান,একশন টু একশন, ছাত্র সমাজের একশন" স্লোগানে স্লোগানে উত্তাল হতে থাকে প্রেসক্লাব চত্বর।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া