শুরু হয়েছে পিবিআই চাঁদপুর জেলার পুলিশি কার্যক্রম
২৪ নভেম্বর, ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন

  

শুরু হয়েছে পিবিআই চাঁদপুর জেলার পুলিশি কার্যক্রম

মো. কাউছার জমাদার
১১-০৮-২০২৪ ০৪:৩৫ অপরাহ্ন
শুরু হয়েছে পিবিআই চাঁদপুর জেলার পুলিশি কার্যক্রম

 বিরাজমান পরিস্থিতিতে বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার পুলিশি কার্যক্রম।


রবিবার (১১ আগস্ট) বিকেলে পিবিআই জেলা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ জানান,  বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার সকল পুলিশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।


অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ পুলিশের কিছু সদস্যরা পুলিশের ১১ দফা দাবি নামক কর্ম বিরতি কর্মসূচি পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আজকেও বলেছেন যে পুলিশের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু হয়েছে। কিছু পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত এই কর্মবিরতি পিবিআই চাঁদপুর জেলা সমর্থন করে না। সর্বসাধারণের আইনগত সেবা এবং সর্বপ্রকার পুলিশি সেবা প্রদানের নিশ্চয়তা স্বরূপ আমরা পিবিআই চাঁদপুর জেলা আজ ১১ আগস্ট হতে আমাদের সকল পুলিশি কার্যক্রম চালু করেছি।


এ সংক্রান্তে একটি সংবাদ বিজ্ঞপ্তি গনমাধ্যমে পাঠানো হয়েছে। সকল গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করে চাঁদপুর জেলার সর্বসাধারণকে পিবিআই চাঁদপুর এর সকল পুলিশি সেবা গ্রহণ করার বিষয়ে অবগত করার জন্য বিনীতভাবে অনুরোধ করে এসপি।


মো. কাউছার জমাদার ১১-০৮-২০২৪ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া