শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১২-০৮-২০২৪ ০৭:২৬ অপরাহ্ন |
সোমবার (১২ আগষ্ট ২০২৪) বিকেলে উপজেলার আলগী বাজার, উত্তর, দক্ষিণ ও চরভৈরবী ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্পটে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাইমচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি ডাক্তার মাওলানা ছফিউল্লাহ'র সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা শেখ মোঃ জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগষ্ট খুন, গুম, লুটতরাজ, ধর্ষণ, চাঁদাবাজসহ একটি সম্রাজ্যের পতন হয়েছে। আমরা আনন্দ করেছি, উল্লাস করেছি। কিন্তু আনন্দ করতে গিয়ে এমন কোনো কাজ করবো না, যে কাজের দ্বারা সাধারণ মানুষ অস্বস্তি বোধ করবে, অশান্তিতে থাকবে।
তিনি বলেন, এ দেশটা আমাদের এ রাষ্ট্রের মালিক আমরা। আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। সামাজিক শক্তি-ই সবচেয়ে বড় শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তবে কোনো দুষ্কৃতকারী সমাজ ও রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন করতে পারবে না।
তিনি সর্বসাধারণকে অভয় দিয়ে বলেন, সন্ত্রাস পালিয়ে গেছে, আমরা আর এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। চাঁদাবাজ দেশে থেকে বিতাড়িত হয়েছে, আর কাউকে একটাকা চাঁদা দিবেন না। কেউ যদি কোনো প্রকার সমস্যায় নিপতিত হন, সাথে সাথে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী অর্থ ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বেলাল, জেলা ইসলামি আন্দোলন নেতা মাহবুব ইমরান মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সহ-সভাপতি ফখরুল ইসলাম শিমুল, যুব আন্দোলন সভাপতি নূরুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া