২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে চাঁদপুর প্রেসক্লাবে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা
২৫ মে, ২০২৬ ০৫:৩০ পূর্বাহ্ন

  

২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে চাঁদপুর প্রেসক্লাবে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-০৮-২০২৪ ১১:০৪ অপরাহ্ন
২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে চাঁদপুর প্রেসক্লাবে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমনসহ আওয়ামীপন্থী সাংবাদিকদের পদত্যাগ ও শাস্তির দাবিতে ২৪ ঘন্টা আল্টিমেটাম শেষে প্রেসক্লাবে তালা লাগিয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার আন্দোলনকারী শিক্ষার্থীরা‌।

সোমবার (১২ আগষ্ট) বিকেলে সমবেত হয়ে পদত্যাগের দাবিতে তালা লাগিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গতকাল (১১ আগষ্ট) মানববন্ধন করে এক দফা দাবিতে তাদের পদত্যাগ ও শাস্তির দাবি করা হয় এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।তার প্রেক্ষিতে আজকে (সোমবার) আমাদের সাথে প্রেসক্লাবে আলোচনা করার কথা বলে সভাপতি-সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত না হয়ে অন্য সাংবাদিকদের পাঠান আমাদের সাথে কথা বলে মীমাংসা করার জন্য।আমরা তাদের সাথে কোন মীমাংসায় যাইনি। প্রেসক্লাবে তালা লাগিয়ে দিয়েছি এবং তালা ঝুলানো থাকবে যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে।

আন্দোলনকারীরা শিক্ষার্থীরা আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামীপন্থী সাংবাদিকরা স্বৈরাচারী সরকারকের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষার্থীদের বিপরীতে? অবস্থান নেন। এরকম সাংবাদিক আমার চাই না। তাদের পদত্যাগ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।

তারা আরো বলেন, আওয়ামীপন্থী দালাল সাংবাদিকদের পদত্যাগের পর আমরা আমাদের দায়িত্বে নির্বাচনের ব্যবস্থা করবো এবং যোগ্য নিরপেক্ষ ব্যক্তিরা সে আসন গ্রহণ করবেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৮-২০২৪ ১১:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া