শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ১৪-০৮-২০২৪ ০২:৪৬ অপরাহ্ন |
শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের এক সপ্তাহ কর্মবিরতির পর চালু হয়েছে চাঁদপুর সদর মডেল থানার কার্যক্রম। এতে গত ২৪ঘন্টায় মারামারি, ভাংচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে শতাধিক অভিযোগ ও জিডি করেছে ভুক্তোভোগীরা।
বুধবার (১৪ আগষ্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় থানা এলাকার ভুক্তভোগী লোকজন এসব অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এর আগে সোমবার (১২ আগষ্ট) বেলা ১১টায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সড়তে নামে। তখন শহরের শপথ চত্বরে পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন রাজনৈতিক নেতারা।
থানায় সেবা নিতে আসা আব্দুর রহিম নামের একজন জানান, আমার মেয়ে গত কয়েকদিন আগে নিখোঁজ হয়। পুলিশের কর্মবিরতির কারনে থানায় জিডি করতে পারিনি। কার্যক্রম চালু হওয়ায় থানায় এসে জিডি করেছি।
সোবহান গাজী নামের আরেকজন জানান, সম্পত্তিগত কারনে থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের কর্মবিরতির কারণে এসেও ফেরত যেতে হয়েছে।
সদরের হানারচর এলাকার আবুল মাষ্টার জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু আমি থানার কার্যক্রম চালুর বিষয়টি জানিনা। যে কারণে এসপি বরাবর অভিযাগ দিয়েছি। এখন থানায়ও অভিযোগ দিব।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় জনতার পুলিশ কাজ করছে। পুলিশের কর্মবিরতির কারণে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হয়েছে, তা আমরা বুঝতে পেরেছি। কার্যক্রম শুরু হওয়ার গত ২৪ ঘন্টায় মারামারি, ভাংচুর, সম্পত্তি দখল, নিখোঁজসহ নানা কারণে প্রায় শতাধিক অভিযোগ ও জিডি করেছে ভুক্তোভোগীরা।
তিনি আরও বলেন, অভিযোগ ও জিডিগুলো থানার কর্মকর্তাদের মাঝে বন্টন করা হয়েছে। অতি দ্রুত এগুলো সমাধানের জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার প্রথম দিনে কোন মামলা হয়নি। তবে কার্যক্রম কয়েকদিন চলমানের পর অভিযোগের সংখ্যা কমবে বলেও জানান ওসি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া