চাঁসক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলের পদত্যাগ
২০ জুন, ২০২৬ ০৭:০০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁসক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলের পদত্যাগ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৫-০৮-২০২৪ ০৬:৪৫ অপরাহ্ন
চাঁসক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলের পদত্যাগ
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর চাঁদপুরে আত্মগোপনে আছে অনেক আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মী। এমন পরিস্থিতিতে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম সিয়াম নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তার লিখিত একটি বক্তব্য পৌঁছানো হয়।

লিখিত বক্তব্যে সিয়াম উল্লেখ করেন, আমি মো. রিয়াজুল ইসলাম সিয়াম মিজি, পিতা-মো. বাবুল মিজি। আমি গত বছর চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। অধ্যয়নরত অবস্থায় আমি চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

আজ হতে আমি উক্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যহতি নিয়ে এ সংগঠনের সাথে চিরতরে আমার সম্পর্ক ছিন্ন করিলাম। আমি অঙ্গীকার করছি, অদ্য হতে আর কোনদিন উক্ত সংগঠনের সাথে জড়িত হবো না। আমি শিক্ষার জন্য বিদেশ চলে যাবো। আমি চিরতরে এই সংগঠন থেকে আমার সম্পর্ক ছিন্ন করলাম।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৫-০৮-২০২৪ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 217 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া