শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৯-০৮-২০২৪ ০৮:৪৬ অপরাহ্ন |
সোমবার (১৯ আগষ্ট ২০২৪) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যক্রম নতুনভাবে যাত্রা শুরুর প্রাক্কালে উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারীর পরিচালনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ। দোয়া শেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জানা যায়, ১৯৯৬ সালে হাইমচরে কর্মরত সাংবাদিকদের নিয়ে হাইমচর প্রেসক্লাব গঠন করা হয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন ভবনে অফিস ভাড়া নেওয়া হয়। ভাড়া অফিসে কার্যক্রম চলমান থাকা অবস্থায় নিজেদের অর্থে প্রেসক্লাবের জন্যে একখণ্ড জমিন ক্রয় করার উদ্যোগ গ্রহণ করা হয়। পরে তৎকালীন সাংসদ এস এ সুলতান টিটুর প্রোগ্রাম কাভারেজ করায় সাংবাদিকদের ২০ হাজার টাকা দেন তিনি। এরপর শেখ ফরিদ আহমেদ মানিক ২০ হাজার, মাহবুবুর রহমান শাহীন ২০ হাজার, চাঁদপুর আজিজ ব্রাদার্স এর পক্ষ থেকে ২০ হাজার টাকা মিলিয়ে মোট ৮০ হাজার টাকা জমা হয়। জমির মালিকের অনুদান ও ৮০ হাজার টাকা জমির মালিককে দিয়ে হাইমচর প্রেসক্লাবের জন্য একখণ্ড জমিন ক্রয় করা হয়। এরপর সেখানে ঘর নির্মাণ করে সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তখন এ প্রেসক্লাবে চারজন প্রতিষ্ঠাতা সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। পরে আরও জনের নাম যোগ করে হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা দাঁড়ায় ৬ জন।
কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন সময়ে অনেক অসাংবাদিককে সদস্য করে প্রেসক্লাবকে কলঙ্কিত করা হয়। কাউকে কাউকে আজীবন সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃবৃন্দদের সাধারণ সদস্য করে এক রাতেই হাইমচর প্রেসক্লাবের ২২ সদস্য থেকে সংখ্যা দাঁড়ায় ৬৬ জনে। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২০২১ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠাতা সদস্যসহ সর্বমোট ৮ জন প্রেসক্লাব সদস্য পদত্যাগ করেন। একইদিনে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রেসক্লাব, হাইমচর নামে নতুন প্রেসক্লাব তৈরি হয়। পরে একই বছর ডিসেম্বরে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
গত ৫ আগষ্ট ২০২৪ সোমবার স্বৈরশাসক আওয়ামী সরকারের পতন হলে উৎসুক জনতা প্রেসক্লাব ভাংচুর করে। ক্ষিপ্ত জনতার হাত থেকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে উদ্ধার করে তালা দিয়ে রাখা হয়। পরে মেরামত কার্যক্রম শেষে ১৯ আগষ্ট নতুনভাবে দোয়া ও মিলাদের মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য জিএম ফজলুর রহমান আকাশ, জিএম জহির, সিনিয়র সহ সভাপতি মহসিন মিয়া, সহ সভাপতি শরিফ হোসেন, যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সবুজ হোসাইন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন রনিসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া