হাইমচরে প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
১২ জুন, ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন

  

হাইমচরে প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-০৮-২০২৪ ০৪:১৯ অপরাহ্ন
হাইমচরে প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত
টানা বৃষ্টির ফলে চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্ধি অসংখ্য পরিবার, পানের বরজ, মৎস্য খামার, ধান ক্ষেত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধায় উপজেলার ৬টি ইউনিয়ন এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবীদের ও জনপ্রতিনিধি দের মাধ্যমে এ ত্রাণ বিতরণ করেন তিনি। অতিবৃষ্টির ফলে গুইমারা উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন, ৪নং নীলকমল ইউনিয়ন, ৫নং হাইমচর উপজেলা, ৬নং চরভৈরবী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বন্যায় সাধারন মানুষ পানি বন্দি হয়ে পরে। এছাড়াও অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকার মাছের পজেট পানিতে ডুবে প্রায় কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। তাই মাছ চাষীদের মাথায় হাত পরেছে। এবং পানের বরজে পানি থাকায় পান চাষিদের ব্যপক ক্ষতির আশংকা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উপজেলায় ত্রাণ পরিবারকে শুকনা খাবার চিড়া, মুড়ি, বিস্কুট, চিনি, গ্যাস লাইটার ও মোমবাতি বিতরণ করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রেডক্রিসেন্টেরসহ স্বোচ্চাসেবকগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়েও ক্ষতিগ্রস্তদের তালিকা করে এসব সহায়তা দেওয়া হচ্ছে।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-০৮-২০২৪ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া