শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৬-০৮-২০২৪ ১১:১৩ পূর্বাহ্ন |
রবিবার (২৫ আগস্ট) হাইমচর থানাধীন বন্যা দুর্গত এলাকায় পানি বন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায় এর তত্বাবধানে হাইমচর থানার বন্যা দুর্গত এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, "আমরা আমাদের সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে আছি এবং তাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত।"
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছে চাঁদপুর জেলা পুলিশ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া