মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৮:১৯ পূর্বাহ্ন

  

মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২৬-০৮-২০২৪ ১১:১৪ অপরাহ্ন
মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল (৩৫) ও রাজিব (৩২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ছোট হালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

রুবেল ও রাজিব ওই বাড়ীর চাঁন মিয়া প্রধানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন, তারা দুই ভাই আজই চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এই বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২৬-০৮-২০২৪ ১১:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 230 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া