শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৮-০৮-২০২৪ ০১:৩৩ অপরাহ্ন |
বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জুলফিকার হাসান মুরাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক ফারুকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু, সাংবাদিক জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
সভার পূর্বে অসহায়দের মাঝে যাকাতের চেক প্রদান করেন অতিথিবৃন্দ।
মাসিক সমন্বয় সভা শেষে কিছুদিন পূর্বের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ পরিবার মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া