শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
০২ জুন, ২০২৬ ০৭:১১ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৫-০৯-২০২৪ ০৭:৩৫ অপরাহ্ন
শাহরাস্তিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (১৮ মাস) বয়সি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের মেহের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই বাড়ির মো. ফয়সাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শিশু আব্দুল্লাহ নিজ ঘরেই খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা, খেলাধূলার এক ফাঁকে শিশুটি পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মারা যাওয়া শিশুর স্বজন আরশাদ হোসেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-০৯-২০২৪ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 206 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া