মতলব উত্তরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
১৮ নভেম্বর, ২০২৬ ০৩:৫৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৫-০৯-২০২৪ ০৯:১৪ অপরাহ্ন
মতলব উত্তরে খবির ও লাবলু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশা চালক খবির ও সাবেক ইউপি সদস্য লাবলু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর থানা রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন, সমাজ সেবক আহসান হাবীব নান্টু, রবিউল্লাহ মিয়াজি, মহসিন দেওয়ান, এম ইলিয়াস আলী, গাজী আল আমিন, বিল্লাহ হোসেন বাবু, ফেরদৌসি বেগম ও নিহত খবিরের স্ত্রী মাসুদা বেগম।

বক্তারা বলেন, খবির উদ্দিন প্রধান অটোরিকশা চালিয়ে এবং কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তাকে হত্যা করে স্ত্রীকে করছে বিধবা আর সন্তানদের করেছে পিত্তহারা। যারা এই কাজ করেছে তারা মানুষ নামের পশু। তারা আরও বলেন, গত দুই বছর আগে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ লাভলুকেও হত্যা করেছে। আমরা মনে করি এই দুই হত্যাকান্ড একই সুতায় গাঁথা। তার পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড চালিয়ে আসছে। তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান অভ্যাহত আছে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-০৯-২০২৪ ০৯:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া