হাইমচরে পানি বন্দী অসহায় পরিবারের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ বিতরণ
১২ জুন, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ন

  

হাইমচরে পানি বন্দী অসহায় পরিবারের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৮-০৯-২০২৪ ০৪:৪২ পূর্বাহ্ন
হাইমচরে পানি বন্দী অসহায় পরিবারের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ বিতরণ

হাইমচরে পানি বন্দী অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেন্টাইল ব্যাংকের আর্থিক সহযোগিতায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ আব্দুল হান্নানের সৌজন্যে এই ত্রাণ বিতরন করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার উত্তর আলগী ইউনিয়নের কে.ভি.এন স্কুল, ডেলের বাজার ও বটতলী এলকায় ত্রাণ বিতরন করা হয়।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর তত্ত্বাবধানে উপজেলায় এক হাজার তিনশ পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের কালাচৌকিদার মোড়ে ত্রান সামগ্রী বিতরণের উদ্বোধন করেন এবং আজও বিতরণ কালে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসাইন খান উপস্থিত ছিলেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ অফিসার সাঈদ পাটওয়ারী, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, যুগ্ন সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, যুগ্ম আহ্বায়ক সোলাইমান মিয়া, ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসিন মিয়াসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৮-০৯-২০২৪ ০৪:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া