হাইমচরে ওএমএস চাল ও আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন
২৭ মে, ২০২৬ ০১:৪৩ পূর্বাহ্ন

  

হাইমচরে ওএমএস চাল ও আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১০-০৯-২০২৪ ০২:৩৯ অপরাহ্ন
হাইমচরে ওএমএস চাল ও আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ভয়াবহ বন্যায় ১৪ জেলায় ক্ষতি গ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে সরকারি বন্ধ দিন ছাড়া প্রতিদিন জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা সরবরাহের লক্ষ্যে ২ মাস স্পেশাল ওএমএস কার্যক্রম হাইমচর উপজেলায় জন প্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলার গাজীর বাজার এলাকায় ওএমএস ডিলার মোঃ হারুনুর রশিদ সকাল ১০ টা থেকে দুপুর ৫টা পর্যন্ত জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করছে। সরকারি নির্ধারিত মূল্য প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দরে বিক্রি করা হয়। প্রতিটি কেন্দ্রে ওএমএস ডিলারকে ১ মেট্রিক টন চাল এবং ১ মেট্রিক টন আটা বিক্রি করা দেওয়া হবে। এ সময় সীমা সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ চাল ও আটা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য ভরতুকি দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকোশলী ও ট্যাগ অফিসার মোহাম্মদ নুর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, উত্তর আলগী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসিন মিয়া প্রমুখ।

খাদ্য পরিদর্শক মশিউর রহমান তসলিম প্রতিটি ওএমএস ডিলারদেরকে তদারকি করেছেন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১০-০৯-২০২৪ ০২:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া