হাইমচরের উত্তর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ
২৫ মে, ২০২৬ ০৪:৫০ পূর্বাহ্ন

  

হাইমচরের উত্তর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১২-০৯-২০২৪ ০২:৪৯ অপরাহ্ন
হাইমচরের উত্তর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ
হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে তিন মাসের ৯০ কেজি করে ৩৭৮ জন হতদরিদ্র দিনমজুর পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উত্তর আলগী ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাউল বিতরণের উদ্বোধন কালে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।

তিনি বলেন, আলগী উত্তর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে তিন মাসের ৯০ কেজি করে ৩৭৮ জন হতদরিদ্র দিনমজুর পরিবারের মাঝে চাল বিতরণ করতেছি। আমি আপনাদের জনপ্রতিনিধি সুতরাং আপনাদের প্রাপ্য চাউল আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিবেন।

উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, ইউপি সচিব মোঃ আজহারুল ইসলাম, ইউপি সদস্য মতিন বেপারী, বসু পাঠান, মাকসুদ আলম, মিন্টু পাটওয়ারী, ফারুক গাজী, আমান উল্লাহ আমান, সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা বেগম সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১২-০৯-২০২৪ ০২:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া