শিরোনামঃ
নিউজ এডিটর ১৫-০৯-২০২৪ ০৪:২৪ অপরাহ্ন |
চাঁদপুরের নূতন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি সদ্য বদলিকৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা-এর প্রজ্ঞাপন (নং ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.১৮-২৪৮)-এ মুহম্মদ আব্দুর রকিব কে চাঁদপুরের পুলিশ সুপার পদে বদলির আদেশ জারি করা হয়েছে।
জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম (বিপি-৭৯০৬১০৯২৪০) রাজশাহী মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত থাকাবস্থায় তাঁকে চাঁদপুরে এই বদলির আদেশ দেয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া