ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইমচরে প্রশাসনের আলোচনা, মিলাদ ও দোয়া
০৭ মে, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন

  

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইমচরে প্রশাসনের আলোচনা, মিলাদ ও দোয়া

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৬-০৯-২০২৪ ০৭:১৯ অপরাহ্ন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইমচরে প্রশাসনের আলোচনা, মিলাদ ও দোয়া

মহান ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৬ হিজরী উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, জাতীয় ইমাম সমিতির হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মডেল শিক্ষক হাফেজ মাওলানা নাজমুল হক ফারুকী প্রমুখ।

এ সময় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী এবং চরিত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মানিক বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলি জনি, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ রতন শেখ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ ২ এজিএম(ওএন্ডএম) হাইমচর সাব-জোনাল অফিস মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইমামগন।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাইমচর মডেল মসজিদের ইমাম মাওলানা আবু জাফর মোঃ সালেহ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-০৯-২০২৪ ০৭:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া